শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সাহেব নয়, সেবক হিসেবে থাকতে চাই – এমপি সুজন

মো আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা:   বুধবার, ২২ মে ২০২৪
213 বার পঠিত
সাহেব নয়, সেবক হিসেবে থাকতে চাই – এমপি সুজন

ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেছেন সাহেব নয়, আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। এমপি সাহেব সম্বোধন না করে ভাই, ভাতিজা ছেলে হিসেবে নিজের পরিবারের সদস্য মনে করবেন। ভোট দিয়ে পাঁচ বছর সেবক হিসেবে দায়িত্ব দিয়েছেন, সেবা করে যেতে চাই।

বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুইটি ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং রাস্তা সংস্কারের জন্য ১৫ লক্ষ টাকা অনুদান বিতরণ কালে এমনি বক্তব্য দেন তিনি।


উন্নয়নের প্রসঙ্গ টেনে এমপি সুজন আরও বলেন, প্র্রধানমন্ত্রী হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আমাদের এলাকায়। সকলকে সাথে নিয়ে এলাকার সকল উন্নয়ন কাজ এগিয়ে চাই, এজন্য আপনাদের সহযোগিতা, পরামর্শ প্রয়োজন। কোন সংকোচ না করে আমাকে ডাকবেন, পরামর্শ দিবেন। আমার কাছে যেতে হবে না, ডাকবেন, আমি নিজেই ছুটে আসবো।”

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.আবু হাসনাত বাবু, সহ-সভাপতি জুলফিকার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মমিনুল ইসলাম ভাসানি, বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা, আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু (ডংগা), আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাজিব উদ্দিন কালঠু প্রমুখ এতে উপস্থিত ছিলেন।


 

Facebook Comments Box


Posted ৭:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!