শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঈদকে সামনে রেখে পাংশাবাসীর দুর্ভোগ লাঘবে বাজার তদারকিতে ইউএনও-ওসি

আলোকিত বগুড়া   বুধবার, ০৫ এপ্রিল ২০২৩
192 বার পঠিত
ঈদকে সামনে রেখে পাংশাবাসীর দুর্ভোগ লাঘবে বাজার তদারকিতে ইউএনও-ওসি

মো. শামীম হোসেন, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ঈদকে সামনে রেখে শহর যানযট মুক্ত ও পবিত্র মাহে রমযান মাসে উপজেলাবাসীর দুর্ভোগ লাঘবে বাজার তদারকিতে নেমেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এ সময় সাথে ছিলেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে বাজার তদারকিতে নামেন দিনি। প্রায় ৩ ঘন্টা পাংশা বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এ সময় পাংশা শহরের প্রাণ কেন্দ্র দত্ত মার্কেটের সামনে সড়ক অবৈধ ভাবে সড়ক দখল করে থাকা ফুটপাত ও ভ্রাম্যমান ব্যবসায়ীদের উচ্ছেদ করে সড়ক দখল মুক্ত করেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাচাই, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা, জাটকা বিক্রয় রোধসহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ দেন।


এছাড়াও তরমুজ ব্যবসায়ীদের কেজিতে তরমুজ বিক্রয় বন্ধের নির্দেশনা দেন। একই সাথে পাংশা মুরগী বাজার ও গোষ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ধারায় তিন জন মুরগী ব্যবসায় ও দুই জন গোষ ব্যবসায়ীকে দুই হাজার টাকা হারে মোট পাঁচ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ উচ্ছেদ অভিযানে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান সহ পাংশা মডেল থানা পুলিশের একটি দল সহযোগীতা করেন।


Facebook Comments Box


Posted ১১:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!