শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

এবি পার্টিতে বিভিন্ন পেশার শতাধিক মানুষের যোগদান

আলোকিত বগুড়া প্রতিবেদক   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
183 বার পঠিত
এবি পার্টিতে বিভিন্ন পেশার শতাধিক মানুষের যোগদান

সাবেক জেলা ও দায়রা জজ শামসুল আলম খান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক, জনজোটের সাবেক সমন্বয়ক মাহবুব শামীম, অ্যাডভোকেট গাজী মোর্শেদ, অ্যাডভোকেট এমদাদুল হক ও বিশিষ্ট শিল্পী আদিবা চৌধুরী সহ প্রায় শতাধিক ব্যাক্তি আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টিতে যোগদান করেন।

সোমবার (২৮ অক্টোবর) নতুন যোগদানদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে দলটি।


পার্টির আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় রমনা পার্কের ইউরো- এশিয়ানো রেষ্টুরেন্টের হল রুমে আয়োজিত এই সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহবায়ক লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান ও সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক।

নতুন যোগদানকৃতদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক, সাবেক জেলা ও দয়রা জজ শামসুল আলম খান চৌধুরী, জনজোটের সাবেক সমন্বয়ক মাহবুব শামীম, স্থপতি তানভীর, বিশিষ্ট ব্যাবসায়ী মোর্শেদুল আলম চৌধুরী ও বিশিষ্ট শিল্পী আদিবা চৌধুরী।


প্রধান বক্তা মজিবুর রহমান মঞ্জু বলেন, কোন কিছু গঠন করা খুবই কঠিন কাজ আর সেটা যদি রাজনৈতিক দল গঠন হয় তাহলে তা আরও কঠিন। আজ আমি অত্যান্ত খুশী এখানে জাজ, অ্যাডভোকেট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পী, নাট্য নির্মাতা সহ বিভিন্ন পেশার শতাধিক ব্যাক্তি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা অধিকার ভিত্তিক একটি রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলাম, সকলের সহোযোগিতায় আজ সেটি একটি রাজনৈতিক দলে পরিনত হয়েছে। আমরা সবাইকে বলছি এবি পার্টি বাংলাদেশের মানুষের আকাঙ্খা পূরণে সামর্থ্যের পরিচয় দিবে ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের অনুরোধ করবো আপনারা নিজেদের সামর্থ্য উজার করে পার্টির হাতকে শক্তিশালী করুন। পার্টি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে ইনশাআল্লাহ।

লে. কর্ণেল দিদার বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টি তার সকল সামর্থ্য উজার করে ফ্যাসীবাদের বিরুদ্ধে লড়াই করেছে। এখন নতুন বাংলাদেশ গড়ে তোলার যে সংগ্রাম সেই সংগ্রামেও আমরা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান বজায় রাখবো। নতুন যোগদানকৃত সবাই আমাদের এই পথচলায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ইনশাআল্লাহ।


ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাষ্ট্র নাগরিকদের সকল সুবিধা থেকে বঞ্চিত করছে। বিগত ৫৩ বছরে যারাই ক্ষমতায় এসেছেন, কেউই নাগরিকের মৌলিক চাহিদা পূরণে সামর্থ্যের পরিচয় দেননি। যারাই ক্ষমতায় এসেছেন তারাই দেশের টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। এই অবস্থা চলতে পারেনা। কাজেই আমরা বলছি বাংলাদেশকে আমরা সেকেন্ড রিপাবলিক করতে চাই। আমরা মনে করি বাংলাদেশকে পূণর্গঠন করতে হলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। সেটায় নতুন আহতদের স্বাগতম। আমরা আপনাদের সাথে নিয়েই নতুন বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ।

সংবর্ধনা ও মতবিনিময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক, আব্দুল হালিম খোকন, গাজী নাসির, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, আহমদ বারকাজ নাসির, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, এবি লইয়ার্সের যুগ্মসচিব অ্যাডভোকেট উদয় তাসমির, অ্যাডভোকেট মতিয়ার রহমান, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব সুমাইয়া শারমিন ফারহানা, যুবনেত্রী শাহিনুর আক্তার শীলা সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ২:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!