শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ভাঙ্গা থেকে কুয়াকাটা ছয় লেইনের সড়ক ও মীরগঞ্জে সেতু নির্মান করতে হবে —ব‍্যারিস্টার ফুয়াদ

আলোকিত বগুড়া ডেস্ক   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
312 বার পঠিত
ভাঙ্গা থেকে কুয়াকাটা ছয় লেইনের সড়ক ও মীরগঞ্জে সেতু নির্মান করতে হবে —ব‍্যারিস্টার ফুয়াদ

বরিশাল বিভাগের দারিদ্রতা দূরীকরন ও অবকাঠামোগত উন্নয়নের দাবীতে অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং বিদ‍্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে এবি পার্টির স্মারকলিপি প্রদান।

আজ ২৮ এপ্রিল (সোমবার) এবি পার্টির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় সাথে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) গাজী নাসির, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বরিশাল সোসাইটির আহ্ববায়ক আমানুল্লাহ খান নোমান ।


এসময় ব‍্যারিস্টার ফুয়াদ উপদেষ্টাদের কাছে বরিশাল বিভাগের সমস্যা তুলে ধরে বলেন, বরিশাল বিভাগের অবকাঠামো উন্নয়নের ঘাটতি পূরনে পদ্মা সেতুর পরে ভাঙ্গা থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত ছয়/আট লেইনের সড়ক প্রকল্প বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটে বরাদ্দের ব্যবস্থা করা সহ বরিশাল শহর ও বাবুগঞ্জ উপজেলার সাথে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জকে যুক্ত করতে মীরগঞ্জে আড়িয়াল খাঁ/সুগন্ধা নদীর ওপর একটি সেতু অবিলম্বে নির্মানের উদ্যোগ গ্রহণের প্রস্তাব তুলে ধরেন ।

পাশাপাশি তিনি উপদেষ্টাদের কাছে স্থানীয় জনগনকে চাঁদাবাজির হয়রানী থেকে মুক্ত রাখতে ফেরীঘাট যেন ইজারা না দেয়া হয় এবং ঘাটের রক্ষণাবেক্ষণ যেন সুলভমূল‍্যে পেশাদারিত্বের ভিত্তিতে করা হয় সেই বিষয়ে লিখিত দাবীও উপস্থাপন করেন। সেতু হবার পরে মীরগঞ্জের ফেরী সুবিধা বাবুগঞ্জ খেয়াঘাটে দিতে পারলে লক্ষ লক্ষ নাগরিকদের জীবনমান বদলে যাবে উল্লেখ করেন তিনি। বিভাগের সড়ক/মহাসড়কের রাস্তা মেরামতের উদ্যোগ নেবার দাবীও তোলা হয় স্মারকলিপিতে।


গ্রামীন জনপদের রাস্তাগুলো যুগ যুগ ধরে ভঙ্গুর অবস্থায় আছে যা নতুন করে বানানো বা মেরামতের উদ্যোগ নিতে হবে। এর বাহিরে বরিশালের বিভাগীয় অর্থনীতির উন্নয়নে পর্যটন ও মৎস শিল্প গড়ে তোলা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল তৈরী, বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরী, অনাদায়ী কৃষি ঋণ মওকুফ করবারও দাবী তোলা হয় দাবীনামাতে।

বরিশালের সমস্যা সমাধানের জন্য এবি পার্টির দাবীকৃত যৌক্তিক প্রস্তাবনাসমূহ আমলে নিয়ে সাধ্যমত বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।


Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!