শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন কমিশন গঠন

আলোকিত বগুড়া ডেস্ক   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
186 বার পঠিত
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন কমিশন গঠন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আসন্ন কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫ সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিআরইউয়ের দপ্তর সম্পাদক রফিক রাফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সেখানে উল্লেখ করা হয়, কার্যনির্বাহী কমিটির মুলতবি সভায় ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের পরিচালনায় সর্বসম্মতিক্রমে বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজকে চেয়ারম্যান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাকের হোসাইন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।নির্বাচন কমিশনের সহযোগী হিসেবে রয়েছেন- দৈনিক জনকন্ঠের বিশেষ প্রতিনিধি দেবাশীষ চক্রবর্তী উত্তম ও একই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ডিআরইউর সাবেক সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম।


Facebook Comments Box


Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!