শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে দূর্বৃত্ত কর্তৃক ককটেল বিস্ফোরণ

সাজু মিয়া আলোকিত বগুড়া   শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
260 বার পঠিত
শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে দূর্বৃত্ত কর্তৃক ককটেল বিস্ফোরণ

বগুড়ার বগুড়া -২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিউটী বেগমের বাসায় দুর্বৃত্ত কর্তৃক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কৃষক সিরাজুল ইসলাম বলেন, শনিবার বিকালে ৩টায় তার সরিষার জমি দেখতে এসে জমির পার্শ্বে অবিস্ফোরিত ককটেল দেখতে পান তিনি। তিনি আরো জানান শুক্রবার রাত ৮টার দিকে বিকট শব্দও তিনি শুনেছেন। প্রতিবেশীরাও বিকট শব্দ শুনেছেন বলেন জানিয়েছেন। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
স্বতন্ত্র প্রার্থী বিউটী বেগম বলেন, আমাকে নির্বাচন থেকে সড়ে দেওয়ার জন্য দূর্বৃত্তরা আমার বাসায় ককটেল বিস্ফোরণ করেছেন। আমাকে ভয়-ভীতি দেখিয়ে লাভ হবে না। আমি নির্বাচনে অংশ গ্রহণ করবোই। তিনি আরো বলেন, আমার প্রতিবেশীরা এবং আমি জানিই না যে, আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে কিন্তু গণমাধ্যমে আমার কুশপুত্তলিকা নিয়ে মিছিলের ছবি দিয়ে ও আমার বাড়িতে বোমা হামলা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে এটা কাক তালিও ব্যাপার। আমি প্রশাসনের নিকট দাবী জানাই প্রকৃত দোষীকে আইনের আওতায় আনার জন্য।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।

Facebook Comments Box


Posted ৬:২৪ অপরাহ্ণ | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!