শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

সাজু মিয়া আলোকিত বগুড়া   সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪
252 বার পঠিত
শিবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

“ বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই শ্লোগান কে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ।

Facebook Comments Box


Posted ৪:০২ অপরাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!