শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

স্টাফ রিপোর্টার   রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
258 বার পঠিত
জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

জন্মদিন উপলক্ষে ব্যতিক্রম আয়োজন করে আসছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুলের পরিচালক মীর মহরম আলী। তিনি সমাজের অবহেলি মানুষের পাশে দাড়িয়েছেন। প্রতি বছর জন্মদিন এলেই তার হৃদয়ে জেগে ওঠে সমাজের অবহেলি মানুষের কথা। তাই তিনি প্রতি বছর প্রতিবন্ধীদেরকে এই দিনটিতে হুইল চেয়ার উপহার দিয়ে জন্মদিন পালন করে থাকেন। এবছরও তার কোন ব্যতিক্রম নয়।

এর ধারাবাহিকতায় রবিবার বিদ্যালয় চত্বরে ২ জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওয়াহেদুল ইসলাম, সোহেল রানা, সেলিম মালেক, দুলাল অধিকারী, বিধান চন্দ্র দাস, মো. সিরাজুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, আরিফ আনজুম, মাসুম আহম্মদ, ব্যবসায়ী আমিনুর রহমান, আওয়ামীলীগ কর্মী নাজমুল হক প্রমুখ।


আমতলী মডেল স্কুলের পরিচালক মীর মহরম আলী বলেন, জন্মদিন উপলক্ষে আমরা নানা আয়োজন করে থাকি। আমার জন্মদিন এলেই মনে হয় যেন, সমাজের অবহেলিত প্রতিবন্ধীদের কথা। তাদের জীবনের আনন্দ বলতে কিছুই নেই। তাই আমি আমার জন্মদিন এলেই প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করি। অসহায় প্রতিবন্ধীদের মুখে হাসিটা দেখে আমার জীবন ধন্য হয়ে যায়। আমার জন্মদিনে যাতে ভবিষ্যতেও প্রতিবন্ধীদের মাঝে এভাবেই হুইল চেয়ার বিতরণ করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

 


Facebook Comments Box


Posted ১২:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!