রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন ও ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ২০ জুন ২০২৫
201 বার পঠিত
গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন ও ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়ন ও ভূমিদস্যু স্বপন শেখসহ সকল ষড়যন্ত্রকারী গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত।

১৯ জুন (বৃহস্পতিবার) রাত আটটায় গোবিন্দগঞ্জ পৌর শহরে ছাত্র জনতার ব্যানারে এই মিছিল বের করা হয়।


শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণকালে মিছিলকারীরা এসময় ইপিজেড বিরোধী দেশদ্রোহীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

মিছিল শেষে থানা মোড়ে এক পথসভায় বক্তারা দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের পাশাপাশি, অবৈধ দখলদার ভূমিদস্যু স্বপন শেখসহ সকল দখলদারদের গ্রেপ্তারের দাবি জানান। এসময় বক্তব্য রাখেন মাকসুদ রহমান, আহসান হাবিব আউয়াল, অধ্যাপক আবু তাহের, অয়ন সুলতান প্রমুখ।


বিরূপ আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষকে এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা গেছে।

মিছিল চলাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিল সতর্ক অবস্থানে।


Facebook Comments Box

Posted ২:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!