রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার বাসস্টান্ড মোড়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আশরাফুল ইসলাম, জয়নাল আবেদীন,বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, জমশের আলী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামিল হোসাইন প্রমূখ।
অন্যদিকে হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীদের মাঠে কোথাও দেখা যায়নি।
Posted ৪:২১ অপরাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Editor & Publisher