শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে ড্রাইভারের সিটের নিচে মিললো গাঁজা-ফেন্সিডিল; আটক ৫

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
279 বার পঠিত
সিরাজগঞ্জে ড্রাইভারের সিটের নিচে মিললো গাঁজা-ফেন্সিডিল; আটক ৫

ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল পাচারের সময় ৫ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০ কেজি গাঁজা ও ৭০ বোতল ফেন্সিডিল।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।


এরআগে, আজ ভোররাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার পাটধারী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ মাদক কারবারীদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলো, জেলার শাহজাদপুর উপজেলার মাদলা দক্ষিণপাড়া গ্রামের আকবর আলী শেখের ছেলে ট্রাক ড্রাইভার আলামিন শেখ (৩৮), একই উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের ফজল আলীর ছেলে হৃদয় (২৪), মৃত দিলবর প্রামানিকের ছেলে শরীফ (৩৫), কুড়িগ্রাম জেলার অনন্তপুর গ্রামের ফজলুর হক ফজুর ছেলে ড্রাইভার হেলাল উদ্দিন (৩৩) ও রাজশাহীর বড় শাকুয়া গ্রামের খয়ের আলীর ছেলে জাকির আলী (১৯)।


ডিবি পুলিশ সুত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪ টা ১৫ মিনিটে সলঙ্গার পাটধারী বাজার এলাকায় সমবায় ট্যাংক লরী ফিলিং ষ্টেশনে দুটি ট্রাকের ড্রাইভার ও হেলপার নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা নিয়ে অবস্থান করছে। ঘটনাস্থলে ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় ঢাকা মেট্রো ট-১৫-৪৫৬৪ ট্রাকের ড্রাইভার আলামিনের সিটের নিচে ১০ কেজি গাঁজা ও ঢাকা মেট্রো ট-২২-৫৭২৬ হেলালের সিটের নিচে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় দুটি ট্রাকসহ তাদের আটক করা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধ মামলাসহ উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৮:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!