জাতীয় সাংবাদিক সংস্থার দিনাজপুর জেলা কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ (রবিবার) দিনাজপুর প্রেসক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
দিনাজপুর জেলা কমিটির আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক রাজা এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ মমিনুর রশিদ শাইন।
প্রধান বক্তা ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব মোঃ সাজাদুর রহমান সাজু, রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক মোঃ মোকলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
Alokito Bogura | Editor & Publisher