রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আবু কালাম আজাদ দুপচাঁচিয়া বগুড়া   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
124 বার পঠিত
দুপচাঁচিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দুপচাঁচিয়া থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দুপচাঁচিয়া পৌরসভা, বিএনপি, যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠন, স্বাস্থ্য কমপ্লেক্স, নেসকো, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, দুপচাঁচিয়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ শিক্ষক সমিতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কিৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন। ২১ফেব্রুয়ারি শুক্রবার সকালে শহীদ মিনার পাদদেশে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুনবী ও শিক্ষক সুদের কুন্ডুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ শাহ, শাপলা কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ আবুল বাশার, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক বৈষম্য ছাত্র আন্দোলন প্রতিনিধি গোলাম রাব্বানী আদিল প্রমুখ । এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box


Posted ৫:১৫ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!