শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পাঁচবিবিতে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন বসুন্ধরা শুভ সংঘ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি   শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
240 বার পঠিত
পাঁচবিবিতে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন বসুন্ধরা শুভ সংঘ

পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে আজ শুক্রবার বিকেলে ২০জন অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশের বিশিষ্ট লেখক ও কথা সাহিত্যিক দৈনিক কালের কন্ঠের প্রধান নির্বাহী সম্পাদক ইমদাদুল হক মিলন।


সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি নাহিদ এন্টারপ্রাইজের প্রো:মোঃ তাইজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা ও কালের কন্ঠের পাঁচবিবি প্রতিনিধি সুমন চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক আরাফাত মন্ডল প্রমূখ।

এছাড়াও একজন আদিবাসী দরিদ্র মেধাবী ছাত্রীকে উচ্চতর ডিগ্রি অর্জনে পড়াশোনার দায়িত্ব নিলেন প্রধান অতিথি ইমদাদুল হক মিলন।


প্রধান অতিথি বলেন ,বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে সারা বাংলাদেশে অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে আমরা ৬ মাসের প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ শেষে আজ আমরা এই পাঁচবিবি উপজেলার ২০ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করলাম।

Facebook Comments Box


Posted ১১:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!