শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
752 বার পঠিত
সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বগুড়া অঞ্চল থেকে এ ফরম সংগ্রহ করেন অভিনেত্রী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


মনোনয়নপত্র সংগ্রহ শেষে নায়িকা অপু বিশ্বাস বলেন, আমি যেহেতু একজন অভিনেত্রী, আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম। আমি বরাবরই নারীদের উন্নয়ন করতে চাই। সেই জায়গা থেকেই যদি আমাকে সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি মানুষের জন্য কাজ করব। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমি যেন লক্ষ্যপূরণ করতে পারি।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আপনি আশাবাদী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পাওয়া না পাওয়ার বিষয়টি আপেক্ষিক বিষয়। তবে আমি প্রত্যাশা করি আমাকে মনোনয়ন দেওয়া হবে।


উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া যাচ্ছে। জানা গেছে, ফরম বিক্রির কার্যক্রম চলবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত।

Facebook Comments Box


Posted ৫:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!