শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন

নিজস্ব প্রতিবেদক   সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
178 বার পঠিত
সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন

বিএনপিসহ সমমনা দলের ডাকা ৪৮ঘন্টা অবরোধের প্রথম দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়েছে।

রবিবার রাত পৌনে দশটার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের মশাল মিছিল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের এ গাড়ীতে আগুন দেয়া হয়েছে। আগুনে কাভার্ডভ্যানের কেবিনসহ কিছু মুল্যবান মালপত্র পুড়ে গেছে। তবে চালক ও সহযোগীর কোন ক্ষতি হয়নি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেন।


হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ ওয়াদুদ জানান, পাবনা থেকে ঢাকাগামী করতোয়া পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি পৌনে দশটার দিকে উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের মশাল মিছিলে সামনে পড়ে। এসময় অবরোধ সমর্থকরা ইটপাটকেল ছুড়লে চালক গাড়ী থামিয়ে দেয়। তখন অবরোধ সমর্থকরা গাড়ীর সম্মুখভাগে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে কাভার্ডভ্যানের সম্মুখভাগ ও কিছু মালপত্র পুড়ে গেছে। তবে চালক ও সহযোগী গাড়ী থেকে নেমে যাওয়ায় তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেন।

হুমায়ুন কবির সুমন/আ/ব//


Facebook Comments Box


Posted ৪:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!