শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় পালিত হলো মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী

দুপচাঁচিয়া(বগুাড়) প্রতিনিধিঃ   শনিবার, ১১ নভেম্বর ২০২৩
511 বার পঠিত
দুপচাঁচিয়ায় পালিত হলো মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী

দর্শক নন্দিত মোহনা টেলিভিশনের ১৪বছরে পদার্পণ উপলক্ষে দুপচাঁচিয়ায় কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে শনিবার সকাল ১১টায় ফুড গার্ডেন রেস্তোরায় মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আরএম লোটাসের সভাপতিত্বে ও প্রভাষক মতিউর রহমান দেওয়ান পলাশের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, শিক্ষক সিহাব শাহরিয়ার সুজন, দুপচাঁচিয়া নিউ মার্কেটের পরিচালক শাহীন আহমেদ প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।

Facebook Comments Box


Posted ৭:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!