শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দেখা মিলছে না বিএনপি নেতাকর্মীদের...

কাউনিয়ায় নব্বই দশকের নির্যাতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্যোগে শান্তি সমাবেশ

সাইদুল ইসলাম , বিশেষ প্রতিনিধি   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
288 বার পঠিত
কাউনিয়ায় নব্বই দশকের নির্যাতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্যোগে শান্তি সমাবেশ

রংপুরের কাউনিয়ায় অবরোধের ৩য় দিনে নব্বই দশকের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নির্যাতিত, বঞ্চিত ও ত্যাগী নেতা কর্মীদের উদ্যোগে বিএনপি জামায়াতের ডাকা অবরোধকে প্রত্যাখান করে আজ বৃহস্পতিবার (২নভেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, নব্বই দশক ছাত্রলীগের মুখপাত্র আশরাফুল আলম দিলদার আলী,রফিকুল ইসলাম, আফজাল হোসেন, যুবলীগ নেতা ইউসুফ আলী, ইউসুফ আলী ছোট, ডালিম, সেলিম প্রমুখ।


৭২ ঘন্টার অবরোধের শেষ দিনেও কোথায় কোন প্রকার সহিংসতার ঘটনা ঘটেনি। বিএনপির রেলগেট অফিস কার্যালয় এখন পর্যন্ত তালাবদ্ধ। গত দুদিনের মত উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে কোন নেতাকর্মীকে মিছিল বা অবরোধ করতে দেখা যায়নি।

এ ব্যাপারে নবগঠিত উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক এমদাদুল হক ভরসার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


Facebook Comments Box


Posted ৪:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!