রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পাঁচবিবিতে জাতীয় যুব দিবস পালিত

পাঁচবিবি প্রতিনিধি   বুধবার, ০১ নভেম্বর ২০২৩
130 বার পঠিত
পাঁচবিবিতে জাতীয় যুব দিবস পালিত

জয়পুরহাটের পাঁচবিবিতে পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুবক-যুবতীদের মাঝে সনদপত্র, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রাজিনারা টুনি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।


অনুষ্ঠান শেষে উপজেলার শতাধিক যুবক-যুবতীর মাঝে প্রশিক্ষণের সনদপত্র, স্বনির্ভর হওয়ার লক্ষে প্রায় তের লক্ষ টাকার ঋণের চেক ও পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

Facebook Comments Box


Posted ৬:৪২ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!