শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
89 বার পঠিত
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জে খুশিয়া বেগমকে (২১) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. শামীম সেখের (৩৬) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা জেবা রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এই রায় ঘোষণার সময় আদালতে আসামী শামীম উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডাপ্রাপ্ত আসামী জেলার এনায়েতপুর থানার খুকনী ঝাউপাড়া গ্রামের বাসিন্দা।


মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে রুপনাই গাছপাড়া গ্রামের খুশিয়া বেগমের সাথে বিয়ে হয় একই থানার খুকনী ঝাউপাড়া গ্রামের আনছার আলী সেখের ছেলে শামীম সেখের। পারিবারিক বিষয় নিয়ে শামীমের সাথে স্ত্রী খুশিয়ার কথা কাটাকাটি হতো। এর জেরে ২০০৯ সালের ১১ জুলাই রাতে খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করেন শামীম। পরে মামলা হলে গ্রেপ্তার হন তিনি। দীঘদিন শুনানীতে আজ সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এই রায় দেন।

Facebook Comments Box


Posted ৭:০৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!