জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী-বাগজানা ইউনিয়নবাসীর দীর্ঘ ৫২ বছরের প্রাণের দাবী বাগজানা ও ধরঞ্জী ইউনিয়নের মধ্যে সংযোগকারী ছোট যমুনা নদীর উপর নির্মিত সেতুটির উদ্বোধন করা হয়েছে।
৯৬ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা। ২৮ অক্টোবর শনিবার দুপুর ২ টায় সেতুর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু। বাগজানা ও ধরঞ্জী ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউনুছ আলী মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ আলহাজ্ব সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহীদ ইকবাল সদু, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমু, সদস্য মহির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল কাইয়ুম,পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ জাহিদুল হক, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল হক সুমন ও কৃষকলীগের আহবায়ক রাসের কবীর প্রমুখ।
Posted ১১:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Editor & Publisher