দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কাউনিয়া উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা থানা রোডের পানি নিস্কাশনের ড্রেনের কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে থানা রোডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, সারাই ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, সিনিয়র সাংবাদিক সাওয়ার আলম মুকুল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম প্রমূখ।
থানা রোডটিতে দীর্ঘদীন ধরে পানি নিস্কাশনের সঠিক ব্যবস্থাপনা না থাকায় পথচারী ও ব্যবসায়ীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। রাস্তায় পানি জমে জলাবদ্ধতায় হাটু পানি মারিয়ে পথচারীদের চলাচল করতে হতো। এ নিয়ে পত্রিকায় বহুবার সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ায় অবশেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি এর হস্তক্ষেপে প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডির তত্বাবধানে বালিকা বিদ্যালয় মোড় থেকে বালাপাড়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ড্রেন নিমার্নের কাজটি শুরু হলো।
Posted ৫:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Editor & Publisher