শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বাঁশঝাড় থেকে অটোচালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, আলোকিত বগুড়া   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
217 বার পঠিত
বাঁশঝাড় থেকে অটোচালকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঘুরনগাছ এলাকায় একটি বাঁশঝাড় থেকে রিফাত ইসলাম (২০) নামে এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিফাত ইসলাম ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার নুর আলম এর ছেলে।

আজ মঙ্গলবার ১৭ই অক্টোবর সকাল ৬টায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে।


লাশ উদ্ধারের কিছুক্ষণ পরে নিহতের স্ত্রী আশা মনি ঘটনাস্থলে আসেন। রিফাত দীর্ঘদিন থেকেই এই অটোটি ভাড়ায় চালাতো বলে জানান তিনি।

এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অটোটিকে ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অটোটি উদ্ধার ও হত্যাকারীকে আটকের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।


Facebook Comments Box


Posted ১১:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!