শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রতিদিনের কাগজের মাল্টিমিডিয়া বিভাগের উদ্বোধন

আলোকিত বগুড়া প্রতিবেদক   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
478 বার পঠিত
প্রতিদিনের কাগজের মাল্টিমিডিয়া বিভাগের উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক প্রতিদিনের কাগজের অনলাইন, মাল্টিমিডিয়া বিভাগ ও ই-পেপারের শুভ উদ্বোধন  অনুষ্ঠান আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক প্রতিদিনের কাগজের উপদেষ্টামন্ডলীর সভাপতি ও ত্রিশাল পৌরসভার মেয়র আনিছুজ্জামান আনিছের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।


এ সময় প্রতিদিনের কাগজের অনলাইন, মাল্টিমিডিয়া বিভাগ ও ই-পেপারের শুভ উদ্বোধন ঘোষণা করেন দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড এর পরিচালক খায়রুল কবির সায়মন।

দৈনিক প্রতিদিনের কাগজের উত্তরাঞ্চল সংবাদদাতা শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড এর পরিচালক আব্দুল্লাহ মোঃ আরাফাত খান, জনপ্রিয় চিত্রনায়ক যুবরাজ খান, সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট আব্দুল্লাহ-আল-বাকী, দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সেক্রেটারি কাজী বোরহান উদ্দিনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।


এ সময় চারণ সাংবাদিক মনোনেশ দাস, সমরেন্দ্র বিশ্ব শর্মা, এনামুল হক বাবুলসহ সাংবাদিকতা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শতাধিক ব্যক্তিকে পদক ও সম্মাননা দেওয়া হয়।

Facebook Comments Box


Posted ৯:০২ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!