শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঈদের দিন ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ০৪

নিজস্ব প্রতিবেদক   বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
330 বার পঠিত
ঈদের দিন ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ০৪

ঈদের দিন সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের ফুলকড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩০), একই জেলার সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সুবুজ আলীর ছেলে রাব্বি (২৫), নাটোরের বেড়াবাড়িয়া এলাকার সোহরাব আলীর ছেলে রানা (৩২) ও নাটোরের বাগাতিপাড়া থানার তমালতলা এলাকার শরিফুল ইসলামের ছেলে আয়ান (৪)।


বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গরু বিক্রি করে একটি পিকআপ ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। একই সময় রাজশাহীর দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পুকুরপাড় এলাকায় সেই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা আছেন। মরদেহগুলো উদ্ধার ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।


Facebook Comments Box


Posted ১:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!