রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে জাল টাকাসহ আটক ০১

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   মঙ্গলবার, ০২ মে ২০২৩
116 বার পঠিত
সিরাজগঞ্জে জাল টাকাসহ আটক ০১

সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে এক লক্ষ তিন হাজার জাল টাকাসহ মো. উজ্জল হোসেন(৩৬) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। আটককৃত উজ্জল হোসেন শাহজাদপুরের দারিয়াপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

মঙ্গলবার (২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল হাসেম সবুজ।


প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে শাহজাদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের আব্দুর রহমানের বাড়ীর পাশের গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় এক লক্ষ তিন হাজার জাল টাকা উদ্ধার করা হয়। এছাড়াও তার নিকট হতে জাল টাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জাল টাকা ব্যবসায়ী মো. উজ্জল হোসেন দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


Facebook Comments Box


Posted ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!