শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বেলকুচিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; নিহত ০২

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
208 বার পঠিত
বেলকুচিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; নিহত ০২

সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেলে চালক নিহত ও এক শিশু আহত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধায় বেলকুচি উপজেলা সূবর্ণসাড়া পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘনা ঘটে।

আজ সন্ধ্যায় এ ঘটনার নিশ্চিত করেছেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন।


নিহতরা হলেন, বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কলিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল আমিন (২৩) ও সিরাজগঞ্জ সদর থানাধীন সয়াধানগড়া মধ্য পাড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে ইউনুস আলী পেলে (৩৪)।
এ ঘটনায় আহত শিশু মানিকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সূবর্ণসাড়া তেল পাম্পে সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক শিশু আহত সহ দুই চালক নিহত হয়। নিহতদের লাশ বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহত শিশু খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজের চিকিৎসাধীন রয়েছে।


Facebook Comments Box


Posted ৮:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!