শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সৌদির সাথে মিল রেখে গাইবান্ধায় দুই গ্রামে ঈদ উদযাপন

আলোকিত বগুড়া প্রতিবেদক   রবিবার, ১৬ জুন ২০২৪
261 বার পঠিত
সৌদির সাথে মিল রেখে গাইবান্ধায় দুই গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগেই গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়িতে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই দুই উপজেলার দুটি গ্রামের শতাধিক মানুষ এই ঈদ পালন করছেন।

রোববার (১৬ জুন) সকাল পৌনে ৯টায় সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. সাইফুল ইসলাম।


নামাজ শেষে বিশেষ মোনাজাত ও একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন (কোলাকুলি) করেন মুসল্লিরা। নামাজের পর কোরবানির প্রস্তুতিও রয়েছে তাদের।

ঈদুল আজহার জামাতে অংশ নেওয়া মুসল্লিরা জানান, তারা গত কয়েক বছর থেকেই ওই গ্রামে প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার দুই ঈদ পালন করে আসছেন। তারা সবাই একই সঙ্গে সমাজের মসজিদে ঈদের নামাজ আদায় করে থাকেন।


নামাজ শেষে ঈদের জামাতের ইমাম মাওলানা মো. সাইফুল ইসলাম জানান, চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি, যা কুরআন ও সহীহ্ হাদিস সম্মত।

এ ব্যাপারে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু মোবাইল ফোনে বলেন, ওই গ্রামের মুসল্লিরা গত ১৫ থেকে ১৬ বছর ধরে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন।


Facebook Comments Box

Posted ১২:০৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুন ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!