শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে ৪০ কেজি গাজাসহ দুই মাদক কারবারি আটক

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:   বুধবার, ২২ মে ২০২৪
282 বার পঠিত
সিরাজগঞ্জে ৪০ কেজি গাজাসহ দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে ৪০ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামে নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চির্ম ঘাট থেকে আটক করা হয়।


গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার চর গোবিন্দপুর গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে মোঃ এরশাদুল (৩৬) ও একই থানার মৃত আবেদ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০)।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীনের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামে নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চির্ম ঘাটে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশী চালিয়ে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করে। এসময় দুই মাদক কারবারিকে আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৭:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!