শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
140 বার পঠিত
সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ শহরে হেরোইনসহ বাবুু শেখ (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে শহরের মাদকপল্লী হিসেবে খ্যাত মাহমুদপুর মহল্লায় এ অভিযান চালানো হয়।


গ্রেপ্তার বাবু শেখ একই মহল্লার মৃত দানেজ শেখের ছেলে এবং সিরাজগঞ্জ পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক। এছাড়াও সে একটি মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে: কর্নেল নাহিদ আল আমিন বলেন, মঙ্গলবার রাতে যৌথবাহিনীর অভিযানে নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামী বাবু শেখকে ৩২ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।


সদর থানার ওসি হুমায়ুন কবীর বুধবার সকালে বলেন, চলতি বছরের ৭ জুলাই সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আবুল বাশার মিঞা একটি মাদক মামলায় বাবু শেখকে ৬ বছরের কারাদন্ড দেন। এরপরও সে এলাকায় থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিল। হেরোইন উদ্ধারের ঘটনায় আরো একটি মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box


Posted ৯:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!