শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে স্ত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
145 বার পঠিত
সিরাজগঞ্জে স্ত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদন্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।


ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৬ নভেম্বর রাতে দেড়টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী সালমাকে ঘুমন্ত অবস্থায় মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে সালমার মুখ ঝলসে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন ঘুম থেকে  জেগে উঠে তাকে দ্রুত বেলকুচি হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকায় উন্নত চিকিৎসা করানোর জন্য নেওয়া হয় তাকে। এ ঘটনায় ভিকটিম সালমার বাবা ছলেমন ফকির বাদী হয়ে বেলকুচি থানায় সাইফুল ইসলামকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ আসামী সাইফুলকে গ্রেপ্তার করে। মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।


Facebook Comments Box


Posted ৪:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!