রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি   রবিবার, ২১ এপ্রিল ২০২৪
156 বার পঠিত
সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

পঞ্চম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সিরাজগঞ্জের তাড়াশে রাসেল হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

রবিবার (২১ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার রাসেল হোসেন তাড়াশ উপজেলার সাকমাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।


প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ১৫ এপ্রিল মো. রাসেল ভুক্তভোগী স্কুলছাত্রীর নিজ বাড়িতে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্কুলছাত্রীর পরিবার তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, ধারায় তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকে আসামি রাসেল পলাতক ছিলেন। আজ রবিবার ভোর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১২’র সদস্যরা। পরে আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


Posted ৮:৪১ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!