রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
108 বার পঠিত
সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষক নিহত

সিরাজগঞ্জে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে বজ্রপাতে আব্দুল মালেক (৫০) ও মো: সোলেমান শেখ (৪২) নামে দুইজন কৃষক নিহত হয়েছে। নিহতরা সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নছিম খানের ছেলে আব্দুল মালেক ও আব্দুল মজিদ শেখের ছেলে মো: সোলেমান শেখ।

আজ শনিবার বিকালে বৃষ্টিপাতের সময় বজ্রপাত আঘাত হানলে ওই দুই কৃষকের মৃত্যু হয়।


বহুলী ইউনিয়নের চেয়ারম্যান মো: ফোরহাদ হোসেন জানান, ঘটনার সময় আব্দুল মালেক ও সোলেমান নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে আঘাত হানে। এ সময় তারা মাটিতে লুটিয়ে পড়েন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার দাস জানান, বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে মালেক ও সোলেমান নামে দুইজন কৃষক আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরবর্ততে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Facebook Comments Box


Posted ৬:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!