সিরাজগঞ্জ শহরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ শত ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি কার জব্দ করা হয়েছে। আটকরা হলো, রাজশাহী জেলার হরগ্রাম নতুনপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ইসমাইল হোসেন সুমন (৩২) ও নাটোর জেলার কানাইখালী গ্রামের সৈয়দ আলী মোল্লার ছেলে মোহাম্মদ আলী মোল্লা (৩৭)।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি (ওসি) রওশন আলী জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিত্বে সিরাজগঞ্জ শহরের মৌসুমী সিনেমা হল এলাকায় গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদশক (এসআই) নাজমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ২শত বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসমীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।
Posted ১২:০০ অপরাহ্ণ | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
Alokito Bogura | Editor & Publisher