শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে পুলিশের কর্মবিরতি; ১১ দফা দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি   বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
233 বার পঠিত
সিরাজগঞ্জে পুলিশের কর্মবিরতি; ১১ দফা দাবিতে বিক্ষোভ

১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশের বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটির ডাকা কর্মবিরতির অংশ হিসেবে বিক্ষোভ করেছে সিরাজগঞ্জের অধস্তন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) বেলা ১১টার সময় সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে এর রিজার্ভ অফিসের সামনে দাবি আদায়ে ও দোষি পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে তারা।


বিক্ষোভ ও কর্মবিরতির এই কর্মসূচিতে উপস্থিত পুলিশ সদস্যরা বিগত ১৫ বছরে অধস্তন কর্মকর্তাদের সাথে বিসিএস পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়য়ের কথা তুলে ধরে তাদের শাস্তি দাবি করেন। একই সাথে পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে তারা বলেন ১১ দফা পূরণ না হওয়া অবধি কর্মে ফিরবেন না তারা।

বৈষম্য মুক্ত বাংলাদেশ পুলিশ গঠনের ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো, স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রংয়ের ইউনিফর্ম পরিধান করে কলংকিত হয়েছি সেই পোষাকের রং পরিবর্তন করে কনস্টবেল থেকে আইজি পর্যন্ত একই ড্রেসকোড হতে হবে ও চলমান সংহিসতায় পুলিশ সদস্য আহত ও নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা, যে সকল দায়িত্ব পালন করতে গিয়ে জানমালের নিরাপত্তা জন্য আগ্নেযাস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোন প্রকারের বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না এবং সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থার চাকুরীর মতো শ্রম আইন অনুযায়ী ৮ ঘন্টা কর্মঘন্টা নিশ্চিত করতে হবে। রাস্ট্রের প্রয়োজনে যদি ৮ ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে ওভার টাইম হিসাবে গন্য করতে হবে। এই দাবিসহ ১১টি দাবি করেন।


এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার এসআই শাহিন মাহমুদ, এসআই ইয়ামিন, এসআই মো. জসিম, এসআই রাসেল সহ প্রায় এক শতাধিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫জন পুলিশ সদস্যসহ সারাদেশে নিহত পুলিশ সদস্যের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


Facebook Comments Box

Posted ১:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!