শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ০২

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩
258 বার পঠিত
সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ০২

সিরাজগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ শুক্রবার বিকেলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো কুড়িগ্রাম জেলার কাচিচর স্কুলপাড়া গ্রামের মৃত ছোমেদ আলীর ছেলে বিপ্লব মিয়া (২৮) ও একই জেলার রাজারহাট থানার মৃত সফর উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৩৫)।


ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী জানান, সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন সংলগ্ন সম্পা সুইটস্ এন্ড কনফেকশনারীর সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান ও চেকপোস্ট স্থাপন করা হয়। পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ ভোর চারটার দিকে পিকআপটি থামানো হলে আটক দুজনের আচরণে সন্দেহ হয়। একটি নীল রংয়ের মিনি পিকআপ তল্লাশী করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়েছে। আসামী মোঃ বিপ্লব মিয়া এর বিরুদ্ধে বিভিন্ন জেলার বিভিন্ন থানায় মাদকসহ ৩টি মামলা আদালতে বিচারাধীন আছে। এ ঘটনায় মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৮:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!