রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
200 বার পঠিত
সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের সামনে এ অভিযান চালানো হয়।


আটক আসামিরা হলেন, লালমনিরহাট জেলার আদিতমারী থানার পূর্ব দিঘলটারি এলাকার হাসান আলীর ছেলে আব্দুল ছালেক (২৬), একই এলাকার আকতার আলীর ছেলে আলতাব হোসেন (২৯) ও একই জেলার কালিগঞ্জ থানার সতিরপাড় এলাকার অনন্ত কুমারের ছেলে শ্রী রতন কুমার রায় (৩২)।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাজ উদ্দীন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দায়কোনা বাজারে অভিযানের সময় একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় একটি মিনি পিকআপ জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।


Facebook Comments Box


Posted ১২:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!