শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে অটোরিক্সা-প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ নিহত ০২

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   সোমবার, ২০ নভেম্বর ২০২৩
317 বার পঠিত
সিরাজগঞ্জে অটোরিক্সা-প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ নিহত ০২

সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারি চালিত অটোরিক্সা ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো দুই জন আহত হয়। আজ

সোমবার বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল উদ্দিন জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার ও দবিরগঞ্জ থেকে ছেড়ে আসা সলঙ্গাগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সা নাইমুড়ী বাজার এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতরভাবে আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ


হাসপাতালে নেওয়ার পরে সন্ধ্যায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box


Posted ১১:২১ অপরাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!