শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
89 বার পঠিত
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে সাংবাদিকদের উপর হামলা, মারপিট করে আহত করার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, আহবায়ক কমিটির সদস্য ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু, সাবেক সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, এস, এম তফিজ উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক গাজী এস এইচ ফিরোজী, বিটিভির জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন জয় ও বণিক বার্তার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী প্রমূখ।


এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। একটি রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২১ জন সাংবাদিক হামলার শিকার হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। এমন ন্যাক্কারজনক আচরণ কারও জন্য কাম্য নয়। এসময় ওই হামলার সাথে জড়িতদের অবিলম্বে সনাক্ত করে শাস্তি দাবী করেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য গাজী এইচ এস ফিরোজী, সদস্য রোমান আহমেদ, সদস্য স্বপন চন্দ্র দাস, সদস্য সুজিত সরকার, সদস্য নজরুল ইসলাম সহ সিরাজগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


Facebook Comments Box


Posted ৭:০৮ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!