রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পাঁচবিবিতে বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি   সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
220 বার পঠিত
পাঁচবিবিতে বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ

জয়পু্রহাটের পাঁচবিবিতে অবৈধ সরকারের পদত্যাগ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশব্যাপী বিএনপির ডাকা ৯ম দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ ৪ ডিসেম্বর সোমবার সকালে বিএনপির ডাকা ৯ম দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগ এক প্রতিবাদ সভা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহরুল আলম তরফদার রুকু,উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপি আহবায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন ও থানা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।

শেষে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলী বাজারে গিয়ে শেষ হয়।


উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন,বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ সকল বিএনপি নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আমাদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। যতদিন এই দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে সহিংসতার আশঙ্কায় শহরের পাঁচমাথা,তিনমাথা,রেলস্টেশন সহ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে থানা পুলিশের বিশিষ্ট টহল দলকে সতর্ক অবস্থায় থাকতে লক্ষ্য করা গেছে ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দোকানপাট,যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। পাঁচবিবিতে অবরোধের কোন প্রভাব পড়েনি।


Facebook Comments Box

Posted ৬:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!