শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ট্রাকে আগুন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
192 বার পঠিত
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ট্রাকে আগুন

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মুরগীর খাদ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল ওভার ব্রীজের পূর্ব পাশে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ড্যানিশ কোম্পানীর মুরগীর খাদ্যবাহী ট্রাকটি ঝাঐল ওভার ব্রীজ এলাকায় পৌঁছলে তাতে আগুন দেয় অবরোধকারীরা। এর আগে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে দূর্বৃত্তরা।


সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সামিউল আলম জানান, সকালে ট্রাকটিতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের কেবিন সামান্য ক্ষতি হয়েছে এবং গ্লাস ভেঙে গেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।

 


Facebook Comments Box


Posted ৭:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!