শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
157 বার পঠিত
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রিয়জনের সান্নিধ্য পেতে রাজধানী ছাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের ঘরমুখী মানুষ। নারীর টানে শত বাঁধা পেরিয়ে নিজ নিজ বাড়ীতে ফিরছে তারা। ঈদ যত ঘোনিয়ে আসছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ ততই বাড়তে শুরু করেছে। আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ১২টা পর্যন্ত এই মহাসড়কে যাত্রীবাহী বাসের তুলনায় প্রাইভেট কার ও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বেশি। এবারের ঈদযাত্রায়ও ট্রাকেও ঈদে বাড়ি ফিরতে দেখা যাচ্ছে যাত্রীদের। এতে মহাসড়কে ঘন্টায় ঘন্টায় যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। তবে প্রচণ্ড গরমে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও কোথাও যানজটের ভোগান্তি দেখা যায়নি।


যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছে। জেলার ৪৫ কি.মি. মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশ।

বাস ও ট্রাক চালকেরা জানান, মহাসড়কে নিষিদ্ধ যানবাহন বন্ধ না হলে সামনে ঈদ উপলক্ষে ব্যাপক যানজটের সৃষ্টি হতে পারে। কড্ডার মোড়, নলকা ব্রীজ, হাটিকুমরুল গোলচত্ত্বর, ভুঁইয়াগাড়ী, ষোলমাইল, ঘুড়কা বাজার ও চান্দাইকোনা বাজার এলাকায় এসব নিষিদ্ধ যানবাহনের ফলে প্রায় সময় দীর্ঘ যানজট লেগে যায়।


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। তবে কোথাও কোনো ধীরগতি বা যানজটের মতো কোনো অবস্থা তৈরি হয়নি। মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে প্রতিদিনই অইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যেই মহাসড়ক হতে এসব যানবাহন সম্পূর্ণ উঠিয়ে নিতে ব্যাপকভাবে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা তৎপর রয়েছি।


সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। সন্ধ্যার পর থেকে মহাসড়কে গাড়ীর চাপ আরও বেড়েছে। তবে মহাসড়কে চাপ থাকলেও কোনও যানজট বা ধীরগতি নেই। আশা করছি উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা অনেকটাই নির্বিঘ্ন হবে। এ ছাড়াও যানবাহন ও ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে ও সার্বিক নিরাপত্তা দিতে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল (বিপিএম বার, পিপিএমবার) জানান, এবার পবিত্র ঈদুল ফিতরের ঈদযাত্রা যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার ৪৫ কি.মি মহাসড়কের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশ।

Facebook Comments Box

Posted ১:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!