শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পাঁচবিবিতে সিঁধ কেটে গরু চুরি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি   বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
401 বার পঠিত
পাঁচবিবিতে সিঁধ কেটে গরু চুরি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা গ্রামের শুকুর আলীর গোয়াল ঘরে সিঁধ কেটে তিনটি দেশি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।

জানা গেছে, গতকাল ২৮ ফেব্রুয়ারী বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে।


স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন জানান, শুকুর আলী স্থানীয় আছিরিয়া দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী। তিনি প্রতিদিনের মত তার দুটি গর্ভবর্তী গাভী ও একটি বকনা গরু সন্ধ্যায় গোয়ালে রেখে বাড়ীর পাশে মাদ্রাসা ডিউটি করতে আসেন। ঐদিন রাত ২টার পর কোন এক সময় চোরেরা তার গোয়াল ঘরের সিঁধ কেটে গরু তিনটি চুরি করে। পরে মাদ্রাসার অদূরে রাখা ভটভটিতে করে তুলে নিয়ে যায়। ঘটনার রাতে শুকুর আলী বুঝতে পারলেও ডেকোটরের মালামাল ওঠানামা করছে মনে করে গুরুত্ব দেন নাই। পরে সকালে বাড়ীতে গিয়ে দেখতে পান তার গোয়াল ঘরের সিঁধ কাটা ও গরু নেই।

বিষয়টি থানায় জানানো হলে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


Facebook Comments Box


Posted ৪:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!