দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আজ সোমবার বিকেলে পাঁচবিবি মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংগ্রহশালার আয়োজনে পৌরসভা মিলনায়তনে মুজিবনগর সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
সাংবাদিক মেহেদী হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ বাবু পরিতোষ চন্দ্র ঘোষ, মহিপুর হাজী মহসিন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ লোকমান হোসেন, প্যানেল মেয়র মোঃ নূর হোসেন, মোশাইদ আল আমিন সাদ ও পাচবিবি এন এম বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার জুন প্রমুখ।
বক্তারা নতুন প্রজন্মের কাছে মুজিবনগর সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র বিষয়ে ইতিহাস তুলে ধরে আরো বলেন, ছেলে মেয়েদের মোবাইলে আসক্তি কমিয়ে সংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ গঠন করতে হবে । ইতিহাস জানতে বই পড়তে হবে। মেধাবিকাশে বই এর কোন বিকল্প নেই।
Posted ৮:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
Alokito Bogura | Editor & Publisher