রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পাঁচবিবিতে আগাম ইরি ধান রোপন শুরু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি   শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪
279 বার পঠিত
পাঁচবিবিতে আগাম ইরি ধান রোপন শুরু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কৃষকরা তাদের জমিতে আগাম জাতের উনত্রিশ ইরি ধান রোপন শুরু করেছে। গত মঙ্গলবার বীজতলা থেকে চারা উত্তোলণ করে পরদিন থেকে জমিতে এই চারা রোপন শুরু করেছেন।

পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের কৃষক মোঃ জোবায়দুল হোসেনকে নারী-পুরুষ শ্রমিক সহ ধান রোপন করতে দেখা যায়। তিনি প্রতি বছরই আড়াই বিঘা জমিতে এ ধান চাষাবাদ করেন এবছরও করছেন। জোবায়দুল বলেন, অন্যান্ন জাতের ইরি ধানের চারা তৈরীর মতই বীজতলায় বীজ (চারা) প্রস্তুত করতে হয় এবং চাষাবাদ পদ্ধতিও একই। তিনি আরো বলেন, মাঠের সব ধানের আগে পাকায় গো-খাদ্য হিসাবে বাজারে ধানের মতই খড়েরও দাম পাওয়া যায়। এ ধান জমিতে আগাম পাকায় কাটার জন্য শ্রমিকের জন্য বাড়তি খরচ করতে হয়না। ঘাস ব্যবসায়ী নিজ খরচে জমি থেকে ধান কাটা মাড়াই করে বাড়িতে বস্তা করে ধান পৌছে দেয় উপরন্ত বিঘা প্রতি ৩-৪ হাজার টাকাও দেয় শুধু খড়গুলো নেয়।


পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, উপজেলায় এবছর প্রায় ২০ হাজার হেঃ জমিতে ইরি-বোরো চাষ হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে আমরা কৃষকদের প্রণোদনা হিসাবে সার-বীজ ও বিভিন্ন ধরনের পরামর্শমূলক প্রশিক্ষণ দিয়ে আসছি।

Facebook Comments Box


Posted ৪:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!