শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নলডাঙ্গায় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা   মঙ্গলবার, ০৬ জুন ২০২৩
162 বার পঠিত
নলডাঙ্গায় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

নাটোরের নলডাঙ্গা ছাত্রলীগ কর্মী নিশানের বিরুদ্ধে বানোয়াট ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার বিরুদ্ধে আজ মঙ্গলবার (০৬ জুন) বিকেল সাড়ে ৪ঘটিকায় উপজেলার পৌরসভা কার্যালয়ের সামনে প্রধান সড়কে পৌরবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা মাসুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নুকুল,
নলডাঙ্গা উপজেলা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মাসুদা পারভীন মামুনি প্রমূখ।


উল্লেখ্য যে, গত রবিবার (০৪ জুন) রাত্রী সাড়ে ১০ ঘটিকায় উপজেলার ব্রহ্মপুর পূর্বপাড়া গ্রামের রহিদুল প্রামানিক এর ছেলে ছাত্রলীগ কর্মী নিশানের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলায় নিশানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে নলডাঙ্গা থানা পুলিশ। পরে বক্তারা নিশানকে নির্দোষ দাবি করে নি:শর্ত মুক্তির দাবি জানান।

Facebook Comments Box


Posted ১১:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!