শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসরিন ও ছাত্র দোহার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলোকিত বগুড়া প্রতিবেদক   বুধবার, ২৬ জুন ২০২৪
177 বার পঠিত
নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসরিন ও ছাত্র দোহার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবিসহ

নওগাঁ সরকারি কৃষ্ণধন (কেডি) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নাসরিন বানু (বিউটি) (৬৬) পবিত্র মক্কায় হজ পালনে গিয়ে ইন্তেকাল ও ওই বিদ্যালয়ের ৮ম শ্রেনির মেধাবী ছাত্র আহনাফ আবিদ দোহার (১৪) সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার দুপুরে নওগাঁ কেডি উচ্চবিদ্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক জাহেদ ফেরদৌস, নুর ইসলাম মন্ডল, হাসমত আলী, আল মামুন, সাইদুজ্জামান তোতা প্রমুখ। শোকসভায় মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য; নওগাঁ সরকারি কেডি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আদমদীঘি উপজেলার কাশিমিলা গ্রামের ডা: মহসিন আলী মল্লিকের মেয়ে ও বর্তমানে নওগাঁ চকরামপুর এলাকার বাসিন্দা নাসরিন বানু (বিউটি) পবিত্র মক্কায় হজব্রত পালনে গিয়ে গত মঙ্গলবার (২৫ জুন) সৌদি সময় রাত ৯টা ১০ মিনিটে ইন্তেকাল করেন। পরদিন বুধবার সকালে তাকে পবিত্র মক্কার জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হয়।


এছাড়া আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের নাতি ও নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুজ্জামান তোতার ছেলে কেডি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির মেধাবী ছাত্র আহনাব আবিদ দোহা ১৭ জুন সকালে পবিত্র ঈদুল আযহার দিন বগুড়া-নওগা মহাসড়কের আদমদীঘির তেতুলিয়া বাবলাতলায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করে। এই দুইজনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন শিক্ষক ও ছাত্রবৃন্দরা।

 


 

Facebook Comments Box

Posted ৮:০৩ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!