দুপচাঁচিয়া উপজেলা ডেকোরেটার মালিক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৮ জুন শনিবার দুপুরে দুপচাঁচিয়া ধাপের হাট দি ইউনুস ডেকোরেটের অফিস কার্যালয়ে সমিতির সভাপতি মাহবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ -সভাপতি তোতা মিয়া, সহ সাধারণ সম্পাদক আবু জাফর, কোষাধ্যক্ষ আলিম উদ্দিন, প্রচার সম্পাদক রতন কর্মকার, ধর্মীয় সম্পাদক আব্দুর রউফ, ক্রিয়া সম্পাদক মাহমুদুল হক শিপন, কার্যকারী সদস্য মিলন সাহা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। সভা শেষে সমিতির ৫০জন সদস্যের মাঝে নগদ ৫হাজার টাকা করে প্রদান করা হয়।
Posted ৬:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia