রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ার তালোড়ায় আই ক্যাম্প অনুষ্ঠিত

মো: আবু কালাম আজাদ দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
153 বার পঠিত
দুপচাঁচিয়ার তালোড়ায় আই ক্যাম্প অনুষ্ঠিত

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকা এর উদ্যোগে ও মিশন হাসপাতাল বগুড়ার পরিচালনায় এবং সমাজসেবক আলহাজ্ব নবিউল ইসলাম নয়নের সার্বিক ব্যবস্থাপনায়  আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর শনিবার সকালে তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আই ক্যাম্পের  প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু। এ সময় তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, নওদাপড়া দাখিল মাদরাসার সুপার সেকেন্দার আলী, তালোড়া পৌর তাঁতী দলের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী, শরিফ চৌধুরী, আতিকুর রহমান শিমু, ক্যাম্পের ফিল্ড সুপারভাইজার নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বগুড়া মিশন হাসপাতালের অপথালমিক প্যারামেডিক্স রজত মারান্ডি। ক্যাম্পে স্বল্প মূল্যে চক্ষু রোগীদের ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে ছানী পড়া রোগীদের বাছাই করে স্বল্প মূল্যে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Facebook Comments Box


Posted ১০:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!