দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকা এর উদ্যোগে ও বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় এবং সমাজসেবক আলহাজ্ব নবিউল ইসলাম নয়নের সার্বিক সহযোগিতায় চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। ১২এপ্রিল শনিবার সকালে তালোড়া পৌরসভার কাউন্সিলর কক্ষে এ চক্ষু শিবিরের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর এমরান আলী রিপু।
এসময় উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী, তালোড়া পৌর যুবদলের আহবায়ক এমদাদুল হক সহ মেহেদী হাসান চৌধুরী ও আতিকুর রহমান শিমু প্রমুখ।
এদিন শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। চক্ষু শিবিরে চিকিৎসাসেবা প্রদান করেন প্যারামেডিক্স জেমস রজত মারান্ডি। পরে ছানী পড়া চক্ষু রোগী সনাক্ত করে তাদের স্বপ্লমূল্যে অপারেশন ও চোখে লেন্স স্থাপনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia